পচা আলু ঢেলে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১০:৫৯ পিএম

ঠাকুরগাঁওয়ে পচা আলু ঢেলে মহাসড়ক অবরোধ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। শহরের বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে আলুর ক্ষতিপূরণের দাবি জানান তারা।

ঠাকুরগাঁও কৃষক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী চলে বিক্ষোভ।

এ সময় যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে কৃষকদের আন্দোলনে শামিল হতেও দেখা যায়।

সড়ক অবরোধের ১৫ মিনিট পর পুলিশের অনুরোধে মহাসড়কের এক লেনে বিক্ষোভ চালিয়ে যান কৃষক ও ব্যবসায়ীরা।

কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগার মালিক কর্তৃপক্ষের সিন্ডিকেট ও তাদের অব্যবস্থাপনার কারণে হিমাগারগুলোতে আলু পচে গেছে।

কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘কৃষকের আলু কেন পচল সে জবাব হিমাগারের মালিকদের দিতে হবে। একই সঙ্গে কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে।’

কৃষক দুলাল হোসেন বলেন, ‘আলুর ফলন মুখে হাসি ফোটালেও হিমাগার মালিকদের গাফিলতির কারণে আমাদের আলু পচে গেছে। তারা ৩৫ কোটি টাকা মুনাফা অর্জনের জন্য ধারণক্ষমতার বেশি আলু সংরক্ষণ করেছেন হিমাগারগুলোতে। এর দায় শুধুই হিমাগার কর্তৃপক্ষের।’

আলুচাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ হেলাল বলেন, ‘আমাদের সঙ্গে টালবাহানা করছে প্রশাসন ও হিমাগার কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে একাধিক বৈঠক করেও কোনো সুরাহা হয়নি৷ আমাদের আলু পচে যাওয়ার দায় কে নেবে। আমরা কৃষক ও ব্যবসায়ীরা ঋণ নিয়েছি। আলু বিক্রি করে দেনা শোধ করার কথা। কিন্তু এখন আমাদের কী হবে। ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত নিজেদের জীবনের বিনিময়ে হলেও আন্দোলন চলবে।’

ঠাকুরগাঁও-এর জেলা প্রশাসক (ডিসি) মাহাবুবুর রহমান বলেন, ‘যারা আলু রেখেছেন তাদের সঙ্গে হিমাগার কর্তৃপক্ষের চুক্তির বিষয় এটি। এখানে কোনো অধিকার লঙ্ঘনের কাজ হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। কৃষক ও ব্যবসা প্রতিষ্ঠান উভয়ের যাতে কোনো ক্ষতি না হয় সেদিক বিবেচনায় রেখে তাদের সঙ্গে আলোচনা হয়েছে৷’

বিক্ষোভে জেলার কয়েক শ কৃষক ও ব্যবসায়ী অংশ নেন। আগামীকাল জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।


একাত্তর/এআর

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। মঙ্গলবার, সকাল থেকেই সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় সড়কে নেমে বিক্ষোভ...
সব শঙ্কা ও গুঞ্জনকে পাশ কাটিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। অপরদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী...
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (উপজেলা-ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ) কর্মসূচির প্রচার ও বাস্তবায়ন ত্বরান্বিত করতে মুন্সীগঞ্জে সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক...
রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব...
বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবচেয়ে বাজে শুরুর ধাক্কা সামলাতে আগামী রোববার (২২ নভেম্বর) অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই হাই-ভোল্টেজ ম্যাচ দিয়েই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর