ইউনিয়ন পরিষদ ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০২:০৯ পিএম

পঞ্চগড়ে চুরির অভিযোগে আটক রাখা সুজন ইসলাম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহটি উদ্ধারের সময় ফ্যানের সাথে ফাঁস লাগা অবস্থায় ছিল।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে পঞ্চগড় ৩নং সদর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুজন জগদল গোয়ালপাড়া গ্রামের কচিমদ্দীনের ছেলে।

স্থানীয় ও পরিষদ সূত্রে জানা যায়, বুধবার (২৪ আগস্ট) গভীর রাতে জগদল এলাকায় একটি মসজিদের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়ে সুজন ও জাহেদুল নামে দুই যুবক। পরে স্থানীয়রা চেয়ারম্যানকে খবর দিলে ওই রাতেই তাদের পরিষদে নিয়ে যায়। চুরি যাওয়া বিষয়ে সকালে পরিষদে বিচার বসার কথা ছিল। এরই মধ্যে পরিষদের দ্বিতীয় তলায় তাদের দু’জনকে পৃথক রুমে রেখে দেয়া হয়।

সকালে কর্তব্যরত গ্রাম পুলিশ তাদের জন্য খাবার আনতে যায়। পরে খাবার এনে সুজনের রুমে দিতে গেলে তাকে গলায় গামছা দিয়ে রুমের ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয়দের খবর দেয়।

তৎক্ষণাৎ ঘটনার বিষয়ে থানা পুলিশকেও খবর দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

একই সময় চুরির জন্য জাহেদুল নামে অপর যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি জগদল এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বলেন, মসজিদের ব্যাটারি চুরি করার সময় স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে পরিষদের কাছে হস্তান্তর করে, গভীর রাতেই তাদের দু’জনকে পরিষদ ভবনের আলাদা রুমে হেফাজতে রাখা হয়৷ সকালে খবর পাই সুজন ফাঁস লাগা অবস্থায় ঝুলে আছে।

আরও পড়ুন: মৌলভীবাজারে বাগানগুলোতে আজও কাজে যোগ দেননি চা শ্রমিকেরা

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, সদর ইউনিয়ন পরিষদের ভবনে যুবকের আত্মহত্যার খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর