শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৭:০৪ পিএম

শেরপুর সদরে শ্বশুরবাড়িতে এক জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ আগস্ট) রাতে চর-শেরপুর ইউনিয়নের দশকাহনীয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মো. জালাল মিয়া (৪২) জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের মৃত ময়নাল মিয়ার ছেলে এবং দশকাহনীয়া গ্রামের আলাল মিয়ার মেয়ের জামাই। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকা‌লে পুলিশ জালালের মরদেহ উদ্ধার করে এবং দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। জালালের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন মোবাইলে ডেকে নিয়ে জালালকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়ার প্রথম স্ত্রী খোদেজা বেগম এক ছেলে ও এক মেয়ে রেখে ৫-৬ বছর আগে মারা যান। এরপর প্রায় চার বছর আগে জালাল দশকাহনীয়ার আলাল মিয়ার মেয়ে জেসমিন বেগমকে বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে তার তিন বছর বয়সী এক ছেলে রয়েছে। 

জালালের পরিবার ও স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগমের সাথে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল জালালের। এর জের ধরে প্রায় ২-৩ মাস আগে জেসমিন অভিমান করে তার বাবার বাড়িতে চলে যান।

জালালের পরিবার জানায়, বুধবার বিকেলে মোবাইল ফোনে শ্বশুরবাড়ি থেকে বউকে নিয়ে যাওয়ার জন্য জালালকে ডাকা হলে ওইদিন সন্ধ্যার দিকে তিনি শ্বশুরবাড়িতে যান। সেখানে যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী জেসমিন তাকে তালাক দিয়েছেন বলে জানতে পারেন তিনি।

জালাল মিয়ার বোন সম্পা বেগম ও মেয়ে জামিলা অভিযোগ করে বলেন, শ্বশুরবাড়িতে যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগমের পরিবারের সদস্যরা জালাল মিয়াকে শারীরিকভাবে নির্যাতন করেন। এতে তিনি মারা যান। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা জালালের মুখে বিষ ঢেলে দিয়ে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। 

এদিকে, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জালাল মিয়াকে মৃত ঘোষণা করেন। এরপর জালালের মরদেহ হাসপাতালে ফেলে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। 

আরও পড়ুন: বিকাশ ও নগদে প্রতারণার অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

জালাল মিয়ার পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে। এজন্য থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। তারা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। 

অন্যদিকে, জালালের শ্বশুরবাড়ির লোকজন পলাতক থাকায় তাদের কোন বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

তবে ঘটনার বিষয়ে জালাল মিয়ার পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ দায়ের হয়নি এবং অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। 


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর