পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৮:৫৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের সমু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আব্দুল কাদির সানজিদ (১৯) কাঞ্চন এলাকার মৃত মনির হোসেনের ছেলে স্থানীয় কালাদি সাহাজউদ্দিন জামেয়া-ই-ইসলামিয়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে সানজিদ তার বন্ধু সাহিদ ও মেহেদীর সাথে মোটরসাইকেলে করে পূর্বাচলে ঘুরতে বের হয়। মোটরসাইকলটি কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের সমু মার্কেট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান সাজিদ। এ দুর্ঘটনায় আহত হন মেহেদী ও সাহিদ।

আরও পড়ুন: র‍্যাব-ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভেকু দিয়ে বাড়িঘর ভাঙচুর 

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর