সেনাসদস্যকে ট্রেনে উঠতে বাধা, তিন আরএনবি সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৩:০৪ পিএম

টিকিট থাকার পরেও ট্রেনের কামরায় উঠার সময় অনৈতিকভাবে অতিরিক্ত টাকা দাবি করার প্রতিবাদ করায় চট্টগ্রাম রেলস্টেশনে আরএনবি সদস্য কর্তৃক সেনাসদস্য  লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিন আরএনবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। 

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে বহদ্দারহাট ক্যাম্পে র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে ঢাকা ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার আরএনবির সদস্যরা হলেন পটুয়াখালীর দুমকি থানার রাজাখালী গ্রামের মো. ইউসুফ হাওলাদারের ছেলে মো. রবিউল ইসলাম (৩০), নারায়ণগঞ্জ জেলার সদর থানার খর্দ্দঘোষ গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে মো. মাইন হাছান রাকিব (২৩) ও রাঙ্গামাটি জেলার কাউখালী থানার নাভাঙ্গা গ্রামের মনকুমার চাকমার ছেলে রিটন চাকমা (২৪)। এদের মধ্যে রবিউল হাবিলদার ও বাকি দুইজন সিপাহী। এর আগে একইদিন তাদের বরখাস্ত করে আরএনবি।

র‌্যাব জানায়, গত ৮ আগস্ট চট্টগ্রাম থেকে মেইল ট্রেনে  ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে রাত ১০টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে উপস্থিত হন। ট্রেনের টিকেট কেটে নির্দিষ্ট বগিতে উঠতে চাইলে রেলওয়ের নিরাপত্তা ডিউটিতে থাকা কয়েকজন আরএনবির সদস্য তাকে ট্রেনের সামনের তিনটি বগির যেকোনো একটিতে যেতে বলেন।  এবং ওই বগিতে উঠতে হলে আরও ৩০০ টাকা দিতে হবে না দিলে এখানে বসা যাবে না বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। 

আরও পড়ুন: বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৩০

র‍্যাব আরও জানায়, এ বিষয়ে প্রতিবাদ করায় ওই সেনাসদস্যকে আরএনবির সদস্যরা গালাগালি, মারধর, রাইফেল দিয়ে ধাক্কা দেন। এসময় আরএনবি সদস্যদের কাছে নিজের পরিচয় দিলে তারা বাংলাদেশ সেনাবাহিনী নিয়েও বিরূপ মন্তব্য করেন।

র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, আটকের পর আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনাসদস্যকে হামলা, গালাগালি, মারধর, রাইফেল দিয়ে ধাক্কা দেয়াসহ বাহিনীকে নিয়ে গালমন্দ করা ও ঘুষ দাবির কথা স্বীকার করেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা চালিয়ে কুপিয়ে রেস্টুরেন্ট কর্মী রিয়াদকে হত্যার দুই আসামিকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।
বান্দরবানে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করতে গিয়ে কেএনএফ সন্ত্রাসীদের পুঁতে রাখা ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে সেনাবাহিনীর এক সৈনিক নিহত হয়েছেন।শুক্রবার দুপুর দেড়টায়...
চট্টগ্রামের আনোয়ারায় চার তরুন কর্তৃক এক ইন্সুরেন্সকর্মীকে দলবেধে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।মঙ্গলবার নগরীর কোতোয়ালী এলাকা হতে ধর্ষক মো. আরিফকে গ্রেপ্তারের খবর জানায় র‌্যাবের...
বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা (আইইডি) বিস্ফোরণে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর