চট্টগ্রামে র‍্যাবের হাতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৫:১০ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় চার তরুন কর্তৃক এক ইন্সুরেন্সকর্মীকে দলবেধে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার নগরীর কোতোয়ালী এলাকা হতে ধর্ষক মো. আরিফকে গ্রেপ্তারের খবর জানায় র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

মো. নূরুল আবছার জানান, গোপন সূত্রে র‍্যাব খবর পায় ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি আরিফ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার আসকার দিঘীর দক্ষিণ পাড় এলাকায় অবস্থান করছেন। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ মে ভুক্তভোগী তার বাসায় যাওয়ার জন্য সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। অটোচালক নঈম কিছুদূর যাওয়ার পর পথিমধ্যে আরিফ, ফরহাদ এবং রাজুকে সিএনজিতে তুলে নেয়। পরবর্তীতে তারা ভুক্তভোগীকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ারা থানায় চরজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: কলারোয়ায় এলএসডি ও হিরোইনসহ একজন আটক

পরবর্তী আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।


একাত্তর/জো  

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর