ভাসানচর থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গা আটক

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০১:০৯ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে আসা ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন স্থানীয়রা। 

শনিবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে তাদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। 

এর আগে, রাত সাড়ে আটটার চরএলাহীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় বাসিন্দারা।  

আটক রোহিঙ্গারা হলেন, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫ নং ক্লাস্টারের মো. তৈয়ব (৩৮), সামসিদা বেগম (৩২), মো. রেনওয়ান (১৪), তাসমিন আরা (১২), ইয়াসমনি আরা (১০), মো. আনাস (৮), জেসমিন আরা (৬), মো. ইয়াছের (৪), মো. কাওছার (২), শাহারা বেগম (২৭), সুফিয়া (১২), সুমাইয়া (১০), শাবনুর (৬), ৮৬ নং ক্লাস্টারের ইয়াসমিন (৫), আজিজা (১৮), আজিজ খান (১), জাহিদ হোসেন (২২) এবং ৭১ নং ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)।  

স্থানীয়রা জানান, রাত আটটার দিকে চরএলাহী ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় কয়েকজন তরুণী কয়েকজন শিশুসহ ঘোরাফেরা করছিলেন। বিষয়টি সন্দেহ হলে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। পরে তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে রাখা হয়।  

আরও পড়ুন: নাটোরে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

এরপর রাত সাড়ে ১১টার দিকে সেখান থেকে তাদের কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয় বলেও জানান তারা। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 


একাত্তর/জো 

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর