নাটোরে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:৫৬ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৮ আগস্ট) সকালে উপজেলার কাফকো গ্রামের একটি ফসলি জমি থেকে জাহিদুল নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, এসএসসি পরীক্ষার্থী জাহিদুল সদর উপজেলার দরাপপুর গ্রামে তার নানাবাড়িতে থাকতো। 

শনিবার দুপুরে সে কাফকো গ্রামে তার গ্রামের বাড়িতে আসার কথা বলে নানাবাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। 

পরদিন সকালে কাফকো গ্রামের একটি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: ডাকাতির প্রতিবাদে মধ্যরাতে সড়ক অবরোধ, আটক এক

নিহতের বোন রাশেদার অভিযোগ, তার ভাইকে হত্যা করা হয়েছে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি পুলিশ, সিআইডি ও পিআইবি তদন্ত করে দেখছে বলে জানান তিনি।


একাত্তর/এসজে

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর