পেকুয়ায় পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৪:৪৩ পিএম

কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহবান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

রোববার (২৮ আগস্ট) সকাল ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার শিকদার পাড়া স্টেডিয়াম থেকে আলহাজ্ব কবির আহমদ বাজার পর্যন্ত সব ধরণের সভা, সমাবেশ মিছিল বন্ধ করা হয়েছে। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, সকাল ১০টা থেকে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় আছে পেকুয়া থানা পুলিশ। থমথমে পরিস্থিতি বিরাজ করছে পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজার ও চৌমুহনী কলেজ গেট এলাকায়।

দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা দাবীতে সমাবেশ আহবান করেছিল পেকুয়া উপজেলা বিএনপি। একই সময় একই স্থানে দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ও তারেক রহমানের শাস্তির দাবীতে সমাবেশ আহবান করে আওয়ামীলীগ। 

আরও পড়ুন: নাটোরে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

শনিবার রাতে পেকুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা জানান, দুই দলের মুখোমুখি সমাবেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিপর্যস্ত হওয়ার আশঙ্কায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।


একাত্তর/জো 

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর