বরিশালে বাস চাপায়ে ভ্যানের দুই যাত্রী নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৩:৩৬ পিএম

বরিশালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে আধা ঘণ্টা পর পুলিশের আশ্বাসে সরে যান। 

রোববার (২৮ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে জেলার বাবুগঞ্জের রহমতপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হ‌লেন, ভ্যানের যাত্রী ফজলুল হক ও সু‌মি আক্তার। এছাড়া নিহত সু‌মি আক্তা‌রের ছে‌লে তাওহীদ ও ভ্যানচালক জয়নাল আহত হ‌য়ে‌ছেন। ‌নিহত‌দের বাড়ি রহমতপু‌রের মা‌নিককা‌ডি এলাকায়।

স্থানীয়রা জানান, বাসটি রহমতপুর ব্রিজের ঢা‌লে পৌঁছ‌লে সড়ক পার হ‌তে যাওয়া এক‌টি যাত্রীবা‌হী ভ্যানকে চাপা দেয়। এ‌তে ঘটনাস্থ‌লেই ভ্যানের দুই যাত্রী নিহত হয়। আহত অবস্থায় ভ্যানচালক ও এক শিশু‌কে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন: পেকুয়ায় পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

ব‌রিশাল এয়ারপোর্ট থানার প‌রিদর্শক আমানউল্লাহ আল বারী ব‌লেন, বাস‌টি আটক করা হ‌লেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। মহাসড়‌ক অব‌রোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর