আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্য গ্রেপ্তার

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৯:৫৪ পিএম

দিনাজপুর জেলার কাহারোল থানাধীন প্রীতিবাজার এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর র‍্যাব-১৩। 

বুধবার (৩১ আগস্ট) দুপুরে রংপুর র‍্যাব সদর দপ্তরে র‍্যাব-১৩ অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহীন মিয়া, মো. দুলাল মিয়া, সাজ্জাত হোসেন, রেজাউল করিম, সিফাজুল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. আবু বক্কর সিদ্দিক, মো. শরিফুল ইসলাম, ভুট্টু চন্দ্র বর্মন, মো. আল-আমিন ইসলাম ও আব্দুস সালাম।

গ্রেপ্তারের সময় ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন, নগদ টাকা, সাতটি ব্যাটারী, চারটি খোলা ট্রান্সফর্মার ও একটি হাইড্রলিক জ্যাক উদ্ধার করা হয়।  

আরও পড়ুন: ১৪৪ ধারা এড়িয়ে এলাকার বাইরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

র‍্যাব-১৩ এর অধিনায়ক জানান, আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলা ও থানা থেকে এসে একত্র হয়ে দিনাজপুর ও রংপুর জেলার বিভিন্ন এলাকায় কৌশলে, বলপূর্বক ও চেতনাশক ঔষধ পান করিয়ে দীর্ঘদিন থেকে নিয়মিত চুরি, ডাকাতি এবং ছিনতাই করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছেন বলেও জানান তিনি।  


একাত্তর/জো 

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর