নিহত শাওন যুবদল কর্মী নন বলে দাবি পুলিশ সুপারের

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৯ পিএম

নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় নিহত যুবক শাওন যুবদলের কর্মী নন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল। 

পুলিশ সুপারের দাবি, শাওন একটি গ্যারেজে কাজ করতেন। তিনি গ্যারেজের কিছু মালামাল ক্রয় করার জন্য শহরে এসেছিলেন। 

তবে তিনি গুলিতে না অন্য কোনো কিছুর আঘাতে নিহত হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।  

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের খানপুর তিনশ' শয্যা হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এই দাবি করেন।

তিনি বলেন, আমি নিহতের পরিবারের সাথে কথা বলেছি, নিহত শাওন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ভাতিজা । 

পুলিশ সুপার আরও বলেন, পুলিশ আইন অনুযায়ী কাজ করে। পুলিশ প্রথমে তাদের সড়ক অবরোধ না করার জন্য অনুরোধ করে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ কারণে এতো সংখ্যক পুলিশ আহত হয়েছে। মাথায় গুরুতর ইনজুরি নিয়ে দুজন পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হচ্ছে। 

মর্গ্যান স্কুলে টিয়ারশেল পড়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমি স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। বিএনপির নেতাকর্মীরা অলিতে গলিতে গিয়ে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ছিল। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। ধারনা করা হচ্ছে বাতাসে টিয়ারশেলের ধোয়া স্কুলে প্রবেশ করায় ছাত্রীরা টিয়ারশেলের ঝাঁঝে অসুস্থ হয়েছে। 

আরও পড়ুন: 'ব্যর্থতার পর পুলিশকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বিএনপি'

তবে স্কুলের ভেতরে টিয়ারশেল পড়েছে এমন ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত ও ১৪ পুলিশ সদস্য আহত হন। তাদের খানপুর ও রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


একাত্তর/এসজে

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর