নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:২১ পিএম

নওগাঁয় আলাদা বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে মারা গেছে তিনটি গরুও। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) জেলার মান্দা ও আত্রাই উপজেলায় বজ্রপাতে মৃত্যুর এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রাহুল চন্দ্র প্রামাণিকের ছেলে মাহিনী মাহন প্রামাণিক (৭০) এবং আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের গ্রাম পুলিশ নাছের আলীর ছেলে আলাউদ্দিন (৪৮ )।

মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় মাহিনী বাড়ির উঠান থাকা গরুগুলো গোয়ালঘরে রাখার জন্য নিতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় তিনটি গরুও মারা যায়।

আরও পড়ুন: ছাদে পানি পড়া নিয়ে ভাইয়ের হাতে প্রাণ গেলো ভাইয়ের

একই দিন দুপুরে আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামে জমিতে সার ছিটানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আলাউদ্দিন। 


একাত্তর/এসি

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর