প্রধানমন্ত্রীর সাথে চা শ্রমিকদের বৈঠকের প্রস্তুতি সম্পন্ন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৭ পিএম

চা শিল্পের প্রায় ১৬৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান চা শ্রমিকদের সাথে কথা বলবেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় দেশের বিভিন্ন এলাকার চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সিলেটে বহু কাঙ্ক্ষিত সেই বৈঠকের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, সিলেটের লাক্কাতুরা চা বাগানের গলফ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সিলেট জেলার ২৫টি চা বাগানের বাছাইকৃত কয়েকশ’ শ্রমিক যোগ দেবেন। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীও সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। 

image


উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘ ১৯ দিন ধর্মঘট পালনের পর গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রীর আশ্বাসে কাজে যোগ দেন শ্রমিকরা। মালিকদের সাথে বৈঠকের পর শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ১৭০ টাকায় উন্নীত করে দেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তের কাছে মিয়ানমারের গুলি ও বোমা নিক্ষেপ

শ্রমিকদের দাবির প্রেক্ষিতে শনিবার তাদের সাথে ভিডিও কনফারেন্সে এই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। 

চা শ্রমিকরা জানান, চা শিল্পের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান চা শ্রমিকদের সাথে কথা বলবেন। এটা সত্যিই আনন্দের। এ বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে মজুরি বৃদ্ধি ছাড়াও অন্যান্য দাবি-দাওয়ার কথা তুলে ধরবেন শ্রমিকরা।


একাত্তর/জো 

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর