বাস চাপায় সেনা সদস্য ও তরুণীর মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম

বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক সেনা সদস্য ও আরোহী এক তরুণীসহ দুইজন নিহত হয়েছেন। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার রহবল নামক এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালককে আটক করেছে পুলিশ।

নিহত মোটরসাইকেল চালকের নাম শাকিল মিয়া। তিনি উপজেলার কিচক ইউনিয়নের কমলিহার গ্রামের আব্দুল মজিদের ছেলে। শাকিল কক্সবাজার জেলার রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তবে নিহত তরুণীর নাম, পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর।

আটক বাস চালকের নাম আল আমিন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরে সেনা সদস্য শাকিল ও এক তরুণী মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে রহবল এলাকায় গাইবান্ধার থেকে শাহজাদপুরগামী বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হন। 

আরও পড়ুন: জামালপুরে সার না পেয়ে কৃষকের সড়ক অবরোধ

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনা হাইওয়ে পুলিশের। এ জন্য আটক বাস চালক ও মরদেহ তাদের হেফাজতে রয়েছে। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা ওসি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জে নিয়ে আসা হয়েছে। আর পুলিশ বগুড়া সদরের মাটিডালী এলাকা থেকে চালকসহ বাসটি আটক করে। বাসটিও থানায় আনা হয়েছে। 


একাত্তর/এসি

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর