রাঙ্গামাটিতে নাগরিক পরিষদের হরতাল স্থগিত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম

পার্বত্য ভূমি কমিশনের বৈঠক স্থগিত ঘোষণার পরপরই রাঙ্গামাটি শহরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা ৩২ ঘণ্টার হরতালও স্থগিত ঘোষিত হয়।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল তিনটায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হরতাল শুরুর ৯ ঘণ্টা পর তা স্থগিত করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের প্রেক্ষিতে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করার পরই রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ বৈঠক করে রাঙ্গামাটি শহরে হরতাল স্থগিত রাখার কথা ঘোষণা করেন। 

এর আগে, পার্বত্য ভূমি কমিশন সচিব যুগ্ম জেলা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত পত্রে বুধবারের কমিশনের বৈঠক স্থগিত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে ছয় দফা দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

পার্বত্য ভূমি কমিশনের বৈঠকটি স্থগিত ঘোষণা করার আগে রাঙ্গামাটি শহরে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯ ঘণ্টা হরতাল পালন করা হয়। এসময় শহরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ পিকেটিং ও পথসভা করে রাজপথে অবস্থান নেয়। 

তাদের এ হরতাল চলাকালে শহরে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ থাকে।


একাত্তর/জো

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর