দু’দিন পর আবারও মিয়ানমারের গুলির শব্দ পেলো তুমব্রু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৮ পিএম

গেলো শনিবার যুদ্ধ বিমান ও স্থলভাগ থেকে গুলিবর্ষণে পর সুনসান নীরবতা ছিল মিয়ানমারের ওপাড়। বাংলাদেশ সীমান্তের মানুষ সেইদিন থেকে দুইদিন কোনো গোলার আওয়াজ পায়নি, হেলিকপ্টার দেখেনি মিয়ানমারের আকাশ সীমান্ত। 

কিন্তু মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটা থেকে আবারও তুমব্রু সীমান্তে ভেসে এসেছে মর্টার শেল ও গুলির আওয়াজ। ১০ থেকে ১২টি বিকট শব্দ আসে সকাল ১০টা পর্যন্ত। 

স্থানীয় চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর জানান, মঙ্গলবার সকাল থেকে আবারও থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে এসেছে। তবে সীমান্তের আকাশে এখনও কোনো হেলিকপ্টার বা যুদ্ধবিমান উড়তে দেখা যায়নি।

স্থানীয় বাসিন্দা সোহেল জানান, গত তিন আগস্ট সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখেছিলেন তারা। ওইদিন বাইশপারি সীমান্তে দুটি গোলা পড়েছিল। কিন্তু এরপর দুইদিন বন্ধ থাকার ফলে সীমান্তের মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেয়েছিল। এখন আবারও আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

যদিও সকাল ১০টার পর আর কোনো বোমার শব্দ পাননি বলে জানান, সীমান্ত রেখায় থাকা রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ।

প্রসঙ্গত, গত প্রায় এক মাস ধরে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ আগস্টে পর পর দুইটি মর্টার শেল এসে পড়েছিল সীমান্তের তুমব্রু উত্তরপাড়া এলাকায়। এরপর তিন সেপ্টেম্বর আরও দুটি গোলা উড়ে আসে বাংলাদেশের বাইশপারি এলাকায়।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর