দেশীয় অস্ত্রসহ পাঁচ কিশোর গ্যাং সদস্য আটক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাব-১১। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাবো বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ।

পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে তারাবো বালুর মাঠ এলাকায় অভিযান চালায় র‍্যাব-১১ সদস্যরা। সেখান থেকে কিশোর গ্যাং সদস্য জুয়েল হোসেন সজিব (২০), মো. সুজন (২১), ইমাম হাসান রনি (১৯), সোহেল মিয়া (২০) ও কবির হোসেনকে (২০) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দুইটি চাকু ও একটি স্টিলের পাইপ  জব্দ করা হয়।  

আরও পড়ুন: লালপুরে বিএনপির ৩৫০ জনের বিরুদ্ধে মামলা, দুইজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ (গ-সার্কেল) সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, এ ঘটনায় রাতেই রূপগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর