গাংনীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০২:২৬ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে গাংনীর কাথুলিপাড়া মোড় থেকে তাকে হাসপাতালে আনা হয়।  

জানা গেছে, নিহত গৃহবধূ নিশাত তাসনীম উর্মী (২৪) গাংনীর পদ্মা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হাসেম শাহর ছেলে আশফাকুজ্জামান প্রিন্সের স্ত্রী।

শ্বশুরবাড়ির তরফে পারিবারিক কলহের জেরে ঘরের জানালার সাথে ফাঁসে ঝুলে ‘আত্মহত্যা’র কথা বলা হলেও উর্মীর পিতার অভিযোগ তাকে হত্যা করে ‘আত্মহত্যা’ বলে ধামাচাপা দেয়া হচ্ছে। 

উর্মীর পিতা গোলাম কিবরিয়া জানান, গভীর রাতে তার বেয়াই হাসেম শাহ মোবাইল ফোনে তার মেয়ে উর্মীর অসুস্থতার কথা জানান তাকে। অসুস্থ হওয়ায় তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলেও জানানো হয়। অসুস্থতার কারণ জানতে চাইলে উর্মী ঘরের জানালার সাথে ফাঁস নিয়েছে বলে জানানো হয়। 

তিনি জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারেন উর্মী অনেক আগেই মারা গেছেন। উর্মীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: জরিমানার লাখ টাকা লোপাটে অভিযুক্ত ভোক্তা অধিকার কর্মকর্তা

তাকে হত্যা করে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়া হচ্ছে বলে ধারণা করে পুলিশে খবর দেয়া হলে পুলিশ মরদেহ থানা হেফাজতে নেয় বলেও জানান তিনি।

মরদেহ উদ্ধারের পর গাংনী থানার উপ-পরিদর্শক শাহীন জানান, খবর পেয়ে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তার ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর