কলাপাড়ায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামীর বাড়ি থেকে দুই সন্তানের জননী এক গৃহবধূর ফাঁসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত গৃহবধূ মোসাম্মৎ সাবিনা (২৪) ওই গ্রামের মাওলানা শাহ আলমের স্ত্রী। তাদের আবদুল্লাহ (৬) ও হুমায়রা নামে দুটি সন্তান রয়েছে।

মরদেহ উদ্ধারের সাথে সাথে তার স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানান কলাপাড়া থানার উপ-পরিদর্শক গোলাম মাওলা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বিষয়ে তিনি জানান, রাতে স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় সাবিনার। এরপর স্বামী ঘরের বাইরে বের হলে সাবিনা দোতলায় উঠে গলায় ফাঁস নেয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্বামীর বাড়ির দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত গৃহবধূর শিশুপুত্র আবদুল্লাহ জানান, রাতে বাবার সাথে ঝগড়ার পর মা ঘরের ওপর তলায় উঠে গলায় ফাঁস দেয়। এসময় তার বাবা পানি আনতে ঘরের বাইরে ছিলো বলেও জানায় শিশুটি।

আরও পড়ুন: গাংনীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, মরদেহ উদ্ধারের পর নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) তার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর