গাজীপুরে রানির একদিন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৭ পিএম

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এসেছিলেন গাজীপুরের প্রত্যন্ত গ্রাম বৈরাগী চালায়। স্বপ্নের মতো রানিকে একনজর দেখতে গ্রাম, উপজেলা ও জেলার মানুষ সেদিন যেমন ভিড় করেছিলেন, তেমনি মনে রেখেছেন তাঁর নানা স্মৃতিকথা। 

১৯৮৩ সালের ১৬ নভেম্বর রানি এলিজাবেথের ওই সফরটি এলাকার মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে, থাকবে। রানির আগমন উপলক্ষে সেসময় প্রত্যন্ত গ্রামে পাকা রাস্তা হয়েছে। এসেছে বিদ্যুৎ। এরপর শিল্প উন্নয়নসহ এলাকাটি এগিয়ে গেছে দ্রুত গতিতে।

তবে সেই রানি আর নেই। খবরটি শুনে এলাকার মানুষের এখন মন ভালো নেই। তারা আবেগে আপ্লুত হচ্ছেন রানির নানা স্মৃতি কথা মনে করে।

মাত্র একবারই বাংলাদেশে সফরে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। চার দিনের সফরে এসে তিনি দেখতে আসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীর চালা গ্রাম। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রামের স্কুল মাঠে পৌঁছলে সেদিন তাকে ফুলেল শুভেচ্ছা জানায় হাজারো জনতা। 

image


ঢাকা থেকে একটি বিশেষ ট্রেন এসে তিনি প্রথমে নামেন শ্রীপুর রেলস্টেশনে। সেখান থেকে একটি বিশেষ গাড়িতে করেই পৌঁছান গ্রামটিতে।

সেসময়  গ্রামের সৌন্দর্য উপভোগ করে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান গ্রামবাংলার নারীদের জীবন কাহিনী। রানির স্মৃতিকথা কথা মনে করে এখন গ্রামের লোকজন আবেগে আপ্লুত হচ্ছেন, যেন তারা কোনো আপনজনকে হারিয়েছেন।

কয়েক ঘণ্টার জন্য সবাই আপন করে নিয়েছিলেন তাঁকে। গ্রামের পক্ষ থেকে একজন নারী একটি রুপার চাবি উপহার দেন রানিকে। এই প্রতীকী চাবিটির দিয়ে বোঝানো হয়, রানি যে কোনো সময় এ গ্রামে আসতে পারবেন। গ্রামের সকল দরজা তাঁর জন্য খোলা রয়েছে। 

আরও পড়ুন: রানি এলিজাবেথের যত দুর্লভ ছবি

রানির চলন-ভঙ্গি, কথাবার্তা, আচার-আচরণে সেদিন মুগ্ধ হয়েছিলেন গ্রামের মানুষ। এখনো রানি এখানে আসার সেই চিত্র যেন ভেসে উঠছে তাদের মনে।

সুরম্য রাজপ্রাসাদে থাকা রানি এলিজাবেথ গ্রামের মুড়ি ভাজা, কাপড় বোনা, হাঁসমুরগি লালন পালন, পুকুরে মাছ ধরার কৌশলসহ আবহমান গ্রাম বাংলার জীবনযাত্রা দেখে মুগ্ধ হয়েছিলেন বলে জানান গ্রামবাসী। 

একাত্তর/এসজে 

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর