বালুন্ডা সীমান্তে সাড়ে তিন কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০১:২৬ পিএম

যশোরের বেনাপোল বন্দর থানার বালুন্ডা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তিন কেজি ৪৯৮ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আটক ব্যক্তির নাম আশিকুর রহমান (৩২)। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বেনাপোল বন্দর থানার বালুন্ডা বাজার থেকে সীমান্তের দিকে আসার সময় তাকে আটক করা হয়। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, বেনাপোল বন্দর থানার বালুন্ডা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়ন বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় স্বর্ণ পাচারকারী আশিকুর রহমানকে আটক করা হয়।

পরে তার কাছে বাজারের ব্যাগে লুকিয়ে রাখা ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন তিন কেজি ৪৯৮ গ্রাম এবং বাজারমূল্য প্রায় দুই কোটি ৫৩ লাখ টাকা। 

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘর্ষে আহত চালকের মৃত্যু

লে. কর্নেল তানভীর রহমান আরও জানান, এ নিয়ে গত ছয় মাসে ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ন আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়ন।

উদ্ধার করা স্বর্ণসহ আটক আসামিকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

একাত্তর/এসজে

যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর