পাঁচবিবিতে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০২:০০ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়াল ঘরের জানালা ভেঙে বাড়িতে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় অভিযোগে দায়ের করলে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৯ সেপ্টেম্বর) উপজেলার আওলাই ইউনিয়নের শন্তাদিগড় ডোলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, অভিযুক্ত সাইদুর রহমান ওই এলাকার মৃত ছবির আলী ফকিরের ছেলে। 

ধর্ষণচেষ্টার শিকার ভুক্তভোগী নারী ও তার স্বামীর অভিযোগ, সাইদুর তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো ও কুপ্রস্তাব দিত। তার অত্যাচারে এলাকার মেয়েরা ঘরের জানালা খুলে রাখতে পারেনা বলেও জানান তারা।

স্থানীয়রা জানান, তার এসব অপকর্মের ঘটনায় ইতিপূর্বে এলাকায় স্থানীয়ভাবে শালিস দরবারও করা হলেও তার স্বভাব বদলায়নি। 

আরও পড়ুন: প্রতিবন্ধীকে মারধরের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে নিহত

এদিকে, অভিযুক্ত সাইদুর রহমানের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে ওই ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগটি করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
বগুড়া সদরের বাঘোপাড়া করতোয়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর