নাটোরে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৭ পিএম

নাটোরে রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালের দিকে নাটোর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত সমীর কুণ্ডু নাটোর পৌর এলাকার কাপুরিয়াপট্টি মহল্লার মৃত তারকেশ্বর কুণ্ডুর ছেলে ও সদর উপজেলার হালসা ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের হালসা কেন্দ্রে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল মল্লিক জানান, সকালে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭ টা ৫৮ মিনিটে নাটোর স্টেশনে পৌছায় এবং ৮ টা ২ মিনিটে রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর ১ নং প্লাটফর্মের লাইনে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন একটি মরদেহ দেখতে পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মকর্তাদের খবর দেওয়া হয়। 

আরও পড়ুন: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাইনের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে প্লাটফর্মে রেখে দেয়। এরপর সান্তাহার জিআরপি থানার পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান স্টেশন মাস্টার।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে ছেলেকে কোচিং ক্লাস করাতে নিয়ে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হন সমীর কুণ্ডু। এরপর পুলিশের মাধ্যমে জানতে পারেন সমীর কুণ্ডু ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন।


একাত্তর/জো

নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কিশোরগঞ্জে সদরে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শোলাকিয়া কানিকাটাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, নিহত মো. সাকিন (১৭) তাড়াইল...
ফরিদপুরের বোয়ালমারীতে লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে দুই বাকপ্রতিবন্ধী তরুণ নিহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা...
নওগাঁর রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক মাদুর ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে রাণীনগর রেলওয়ে স্টেশনে রূপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর