কেরাণীগঞ্জের খোলা বাজারে বিক্রি হচ্ছে জ্বালানি তেল

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৫ পিএম

ফাইল ছবি

ঢাকার কেরাণীগঞ্জে খোলা বাজারে অবাধে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। লাইসেন্স ছাড়াই অকটেন পেট্রল মিলছে পাড়া মহল্লার দোকানে। 

এর ফলে সেখানে পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া এসব অবৈধ দোকানের জ্বালানি ব্যবহারে কমে যাচ্ছে যানবাহনের আয়ুষ্কালও।

নিয়ম অনুযায়ী অকটেন, পেট্রোলের মত দাহ্য পদার্থ শুধুমাত্র বিক্রি করতে পারে অনুমোদনপ্রাপ্ত ডিলাররা। জ্বালানি তেল ব্যবসার জন্য বিস্ফোরক পরিদপ্তরের অনুমতি নেয়াও বাধ্যতামূলক।

অথচ সাধারণ ট্রেড লাইসেন্স নিয়ে, এমনকি কোন বৈধ কাগজপত্র ছাড়াই কেরাণীগঞ্জে গড়ে ওঠেছে জ্বালানি তেলের অবৈধ ব্যবসা। লাইসেন্সের বিষয়ে ধারণাও নেই তাদের।

এসব দোকানের কোনটিরও পেট্রল বিক্রি করার অনুমোদনপত্র নেই। প্রশাসন ও ফায়ার সার্ভিস এবং বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ছাড়াই খোলা বাজারে বিক্রি হচ্ছে পেট্রল, অকটেন।

অকটেন বা পেট্রোল পানির বোতলে ভরে যে কারও কাছে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এ কারণে এক দিকে দুষ্কৃতকারীদের হাতে অনায়াসেই দাহ্য পদার্থ পৌছে যাওয়ার ঝুঁকি বাড়ছে। 

অনুমোদন ছাড়া ঝুঁকিপূর্ণভাবে এভাবেই খোলাবাজারে বিক্রি হচ্ছে অকটেন ও পেট্রল। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় পথচারীরা।

প্রশাসনের নাকের ডগায় ঝুঁকিপূর্ণ এসব ব্যবসা চললেও দেখার কেউ নেই। তবে জ্বালানি তেলের অবৈধ বেচাকেনা বন্ধে অভিযান চালানোর আশ্বাস প্রশাসনের। 


একাত্তর/এআর

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অবৈধভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের গোকর্ণ এলাকায় সদর উপজেলা প্রশাসন ও র‍্যাব-৯-এর...
সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়ে ‘এমভি সান গ্যাং...
দেশজুড়ে জ্বালানি সঙ্কট ও কৃচ্ছ্রসাধনের ঘোষণার মধ্যেই বিভিন্ন স্থানে অবৈধভাবে তেল মজুত ও পাচারের অভিযোগে বড়ো ধরনের অভিযান চালিয়েছে প্রশাসন ও কোস্টগার্ড। চট্টগ্রাম, ভোলা ও মেহেরপুরে আলাদা অভিযানে...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর