শ্রীনগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৫ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ওই শিক্ষককে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রাঢ়িখালে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। এছাড়াও বিভিন্ন সময়ে ছাত্রীদের সাথে অসদাচরণ করেন তিনি। এ ব্যাপারে তারা বেশ কয়েকবার অধ্যক্ষর কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি বলেও দাবি করেন শিক্ষার্থীরা। 

আরও পড়ুন: কলাপাড়ায় লঘুচাপে বাড়ছে নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রফী ওই শিক্ষকের বিচারের আশ্বাস দিলে কর্মসূচি থেকে শ্রেণীকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করেন। 

স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ আজিজ জানান, তিনি শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছেন। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/জো

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর