ভূরুঙ্গামারীতে হেরোইন ও ইয়াবাসহ আটক দুই

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:০১ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে আটকের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা গেছে, আটককৃত ফারুক মিয়া (৩৩) ভূরুঙ্গামারীতে একটি গ্যারেজের কর্মী ও রংপুর জেলার শালবন এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে এবং শাহজাহান আলী (৪৩) ভূরুঙ্গামারী সদরের মানিককাজী গ্রামের শামসুল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় উপজেলার দেওয়ানের খামার এলাকা থেকে মাদক কারবারি ফারুক মিয়াকে ১৯০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতেই মানিককাজী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান আলী নামে অপর মাদক কারবারিকে আটক করা হয়। 

আরও পড়ুন: চাটমোহরে ডেকে নিয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছিল। উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার (১১ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর