সাভারে ভেস্তে যাওয়া দুর্গাপূজার হাল ধরলেন ইউপি চেয়ারম্যান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৭ পিএম

অর্থ সঙ্কটে এবার দুর্গাপূজার আয়োজন প্রায় ভেস্তে যেতে বসেছিল সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হত দরিদ্র কিছু হিন্দু পরিবারের। কিন্তু তাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর। 

সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করে অনিশ্চিত হয়ে পড়া ৯টি মন্দিরে দুর্গাপূজার আয়োজনের আর্থিক সহযোগিতাসহ সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব নিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, সহকর্মী মুসলিম ভাইদের নিয়ে তদারকি করছেন মন্দির সংস্কারের কাজও। 

স্থানীয়রা জানান, চেয়ারম্যান সমর ইউনিয়নের ৯ মন্দিরে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন। এছাড়া বেশ কয়েকজন হিন্দু নারীর ঘর সংস্কারে অর্থ সহযোগিতা করেছেন। 

রোববার (১১ সেপ্টেম্বর) মন্দিরে ঘুরে তিনি এই নগদ অর্থ সহায়তা তুলে দেন।  

স্থানীয়রা বলেন, সম্প্রীতির এই বন্ধনে জনপ্রতিনিধির উদ্যোগে খুশি এলাকাবাসীও।

তারা বলছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের বড়ো এই উৎসবে তারাও থাকবেন পাশে। এটাই অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রকৃত নিদর্শন। 

image


চেয়ারম্যান সমর বলেন, এ ধরণের কাজ এবারই প্রথম নয়। এর আগেও প্রতি বছর ঈদের সময় কয়েক হাজার দুস্থ মানুষকে এক মিনিটের ঈদ বাজার বিনামূল্যে ঈদ উপহার হিসেবে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: এবার দুর্গাপূজা মণ্ডপে ২৪ ঘণ্টাই থাকবে আনসার

সমর বলেন, ইউনিয়নের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখাই তার উদ্দেশ্য।

জানা যায়, চলতি বছর সিলেটে বন্যা দুর্গত মানুষের জন্য তার বাবা প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে সাভার থেকে গিয়ে ত্রাণ দিয়েছেন সমর। সম্প্রতি খেলার মাঠ দখলমুক্ত করে সংস্কার করে এলাকার শিশুদের খেলার পরিবেশ ফিরেয়ে দিয়েছেন এই জনপ্রতিনিধি।


একাত্তর/এসি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর