বাসচাপায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসাছাত্র নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:২০ পিএম

লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। 

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া আলীম মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জাবের হুসাইন টুমচর কামিল মাদ্রাসার কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র ও সদর উপজেলার ভবানীগঞ্জের মো. ইদ্রিস মাঝির ছেলে। 

পুলিশ জানায়, লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন জাবের হুসাইন। এ সময় জাবেদ যাদৈয়া আলীম মাদ্রাসার কাছাকাছি পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে মারা যান জাবের। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

আরও পড়ুন: রাজবাড়ীতে রকি হত্যায় প্রধান দুই আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।

একাত্তর/এসজে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর