সোনার চেন ও কানের দুল কেড়ে নিতে শিশুকে হত্যা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:০৭ এএম

নরসিংদীতে গলা থেকে সোনার চেন ও কানের দুল কেড়ে নিতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন প্রতিবেশি এক নারী। হত্যার পর তিনি শিশুটির মরদেহ বস্তাবন্দি করে আলমিরার ভেতরে রেখে দেন। নিখোঁজের সাত ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জেলার শিবপুর উপজেলার যোশর গ্রামে এ শিশু হত্যা ও মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম সায়মা আক্তার। সে ওই গ্রামের সারোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিকের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছেন, স্কুল থেকে ফিরে দুপুরে খেয়ে সায়মা খেলতে বের হয়। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা। এক পর্যায়ে খোঁজ করতে পাশের বাড়ির হানিফা’র বাড়িতে যাওয়া হয়। সেখানে শিশু কন্যা রাইসার কাছে নিহত সায়মার খোঁজ জানতে চাওয়া হয়। তখন শিশু রাইসা জানায়, তার মা সায়মাকে মেরে মরদেহ বস্তাবন্দি করে আলমিরার ভেতরে রেখে দিয়েছে। 

পরে আশপাশের লোকজন নিয়ে অভিযুক্ত সেলিনার ঘর থেকে সায়মার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে শিবপুর থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত সেলিনাকে আটক করা হয়।

নিহত সায়মার বাবা সারোয়ার হোসেন জানিয়েছেন, স্কুল থেকে ফিরে আমার মেয়ে খেলতে বের হয়। তখন তার গলায় একটি চেই ও কানে দুল ছিল। পাশের বাড়ির সেলিনা আমার মেয়ের কানের দুল ছিনিয়ে নেয়। ওই সময় আমার মেয়ে আমাদের বলে দেওয়ার কথা বললে সেলিনা মেয়েকে গলাটিপে হত্যা করে। পরে তার শিশু মেয়েই আমাদের বিষয়টি জানিয়ে দেয়।

আরও পড়ুন: কলোনিপাড়া বাজারে আগুন, পুড়লো ১১ দোকান

শিবপুর থানার অফিসার ইনচার্জ সালাউদ্দিন মিয়া জানিয়েছেন, কী কারণে হত্যা করা হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে হত্যার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা চালান। পরে পুলিশ গিয়ে হানিফা ও সেলিনার ঘর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। ওই সময় অভিযুক্ত স্বামী ও স্ত্রী দুই জনকে আটক করা হয়েছে।


একাত্তর/এসি

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর