হঠাৎ ভাঙনের কবলে ফরিদপুর নদী বন্দর

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:২৪ পিএম

হঠাৎ করে ভাঙন শুরু হয়েছে পদ্মা নদীর ফরিদপুর নদী বন্দর এলাকায়। অন্তত ৬০ মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভাঙন কবলিত এলাকা পরিদর্শণ করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। 

ডিক্রির চর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু জানান, সন্ধা সাতটার দিকে হঠাৎ করে ভাঙন শুরু হয় ফরিদপুর নদী বন্দরের উত্তর অংশে। কয়েক ঘন্টার মধ্যে ৬০ মিটার দৈর্ঘ্যের ভাঙনে অন্তত ১০ মিটার প্রস্ত এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 

তিনি আরও জানান, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা না নেয়া হলে পুরো বন্দরই হুমকির মুখে পড়বে। 

বন্দরের ব্যবসায়ীদের উদ্যোগে বালুর বস্তা ফেলে প্রাথমিক ভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে বলে জানান তিনি। 

এ বিষয়ে ফরিদপুর নদী বন্দরের ব্যবসাীয়রা জানান, নদীতে পানি বৃদ্ধির কারণে ভাঙ্গনের তীব্রতা আরও বেড়ে যেতে পারে। তাই এরইমধ্যে তারা নদীর তীরে রাখা আমদানী করা মালামাল সরিয়ে নিচ্ছেন অন্যত্র। 

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী অতুনু প্রামানিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ভাঙ্গনের ভয়াবহতা সম্পর্কে উপরোক্ত কর্মকর্তাদের জানিয়েছি, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


একাত্তর/আরবিএস  

শীত মৌসুমের শুরুতে নদীতে পানি কমে আসায় এই সময়ে মাছ ধরা পড়ে প্রচুর। বিশেষ করে নদীতে ধরা পড়ছে বড় বড় পাঙাশ মাছ।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের তোড়ে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ১৬টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে।
ভাঙন-জলোচ্ছ্বাসে দিশেহারা পটুয়াখালীর রাঙ্গাবালীর নদীভাঙন কবলিত চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করা হয়েছে।
সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীসহ প্রধান নদ-নদীগুলোর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। বেশ কয়েকটি নদীর পানি বর্তমানে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর