শেরপুরে বাস চাপায় অটোরিকশা চালক নিহত, আহত দুই

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:৫২ পিএম

শেরপুরে বাসের চাপায় মো. মঞ্জুর হোসেন (৫৫) না‌মে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ছেন অটো‌রিকশার যাত্রী জবেদা বেগম (৫৫)। 

বুধবার (১৪ সে‌প্টেম্বর) সকা‌লে শহরের নওহাটা খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর হোসেনের বাড়ি সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পশ্চিম কুমরী গ্রামে। আর দুর্ঘটনায় আহত জবেদা বেগম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে যমুনা ট্রাভেলর্সের একটি যাত্রীবাহী বাস জামালপুরের বকশীগঞ্জ যাওয়ার সময় শহরের নওহাটা খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালক মঞ্জুর হোসেন ও যাত্রী জবেদা বেগম, আব্দুর না‌মে তিনজন গুরুতর আহত হন।

প‌রে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালক মঞ্জুর হোসেনকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুজন‌কে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।

আরও পড়ুন: রানির শেষকৃত্যে দাওয়াত পায়নি রাশিয়াসহ তিন দেশ

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ বাদল ব‌লেন, নিহতের মর‌দেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।  তবে চালক ও সহকারী পলাতক র‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


একাত্তর/আরবিএস  

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর