চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০১:৩১ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা বাস ও লরিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত সবাই পথচারী ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, প্রথমে জোনাকি পরিবহনের বাসটিতে একটি লং ভিহিক্যাল ধাক্কা দেয়। বিষয়টি নিয়ে সড়কের এক পাশে দুই গাড়ির চালক ও হেলপারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে হাইওয়ে পুলিশ এসে বিষয়টি সমাধানের চেষ্টা করছিল। এমন সময় পেছন থেকে এসে ধাক্কা দেয় একটি কার্ভাড ভ্যান।

এ ঘটনায় সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে চারজন মারা গেছেন।

নিহতরা হলেন- মিরসরাই সদর ইউনিয়নের মো. সুমন (২৮) ও মো. শেখ ফরিদ (৩০), দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মেহেদী হাসান (২২) ও পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম।

এ ঘটনায় হাইওয়ে পুলিশের এক সদস্যসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. খায়রুল আলম গণমাধ্যমকে বলেন, একটি কনটেইনারবাহী লরি সড়কের বাম পাশ ধরে চলছিল। হঠাৎ করে সেটি সড়কের মাঝখানে চলে আসে। একই সময়ে দ্রুত গতিতে আসছিল জোনাকি পরিবহনের বাসটি। হঠাৎ টার্ন করায় লরিটির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। যার কারণে বাসের গ্লাস ভেঙে যায়। তখন গাড়ি দুটি থামিয়ে চালক-হেলপাররা তর্ক করছিল। এমন সময় হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে ঘটনার মীমাংসা করার চেষ্টা করে। আশপাশের অনেক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়।

তখন পেছন থেকে একটি মিনি কাভার্ড ভ্যান এসে জড়ো হওয়া মানুষের উপরে উঠিয়ে দেয়। উঠিয়ে কাভার্ড ভ্যানটি লরির সঙ্গে ধাক্কা খায়। এতে চাপায় পরে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

এছাড়া, হাইওয়ে পুলিশের এএসআই মোস্তফা কামালসহ পাঁচজন আহত হন। পরে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, সোনাপাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে রাত সোয়া একটার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আরও পড়ুন: রংপুরে মুখোমুখি জাপার দুই গ্ৰুপ, পাল্টাপাল্টি ধাওয়া

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আর্যরাজ দত্ত বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে চারজনসহ সাতজনকে এখানে আনা হয়েছে। গুরুতর আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর