মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ আত্মসাৎ, দুইজন গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৫ পিএম

ঝিনাইদহে আবাবা অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার বণ্যা ফিলিংস্টেশন এলাকা থেকে তাবিবুর রহমান (৩০) এবং রামনগর গ্রাম থেকে সমাপ্তীকে (২৩) গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ সুপার আশিকুর রহমান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ডিজিটাল জালিয়াতি চক্রের সদস্যরা আবাবা এ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করছে এমন খবরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সত্যতা পাওয়ায় সদরেরবন্যা ফিলিংস্টেশন সংলগ্ন ভেন্নাতলা এলাকা থেকে তাবিবুর রহমান ও পরে রামনগর এলাকা থেকে সমাপ্তি খাতুন নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারকৃত ও কম্বোডিয়া প্রবাসীসহ ৬ জনকে আসামি করে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় ট্রাক চালক হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহের পুলিশ সুপার আশিকুর রহমান জানান, চক্রটি ওই অ্যাপসের মাধ্যমে বিনিয়োগ করিয়ে দ্বিগুণ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। এই চক্রের বাকি সদস্যরা কম্বোডিয়ায় বসে এটি নিয়ন্ত্রণ করে।


একাত্তর/আরএ

ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর