রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে সাতজন আহত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৮ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে সাতজন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দক্ষিণ চরমোন্তাজ খেয়াঘাট এলাকায় এ ঘটে। 

আহতরা হলেন, অহিদুল, মামুন খান,  হাসান, আনু বেগম, বাবুল মেস্তুরি, মোস্তফা ও শাহিন। তারা সবাই দক্ষিণ চরমোন্তাজ গ্রামের বাসিন্দা৷  

আহতরা জানান, পার্শ্ববর্তী বন থেকে আসা একটি বন্য শুকর গত চারদিন ধরে দেখছিল স্থানীয়রা। পরে বৃহস্পতিবার শুকরটি মারার চেষ্টা করা হলে সাতজন আক্রমণের শিকার হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: ক‌য়ে‌লের আগুনে বৃদ্ধার মৃত্যু

এদিকে, এ ঘটনার পর আক্রমণ থেকে বাঁচতে স্থানীয় লোকজন একত্রিত হয়ে শুকরটি মেরে নদীতে ভাসিয়ে দেয় বলে জানা গেছে। 

রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার জানান, আমরা এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। পরে বিস্তারিত জানানো হবে। 


একাত্তর/আরবিএস  

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
স্থল নিম্নচাপের তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাঙ্গাবালীতে। সকাল থেকে ছিল রোদেলা আকাশ। তবে গভীর সাগর উত্তাল থাকায় সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকতে হচ্ছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর