মুন্সীগঞ্জে তিন ডাকাতির ঘটনায় ১১ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৮ পিএম

মুন্সীগঞ্জ সদর ও ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর অংশে পৃথক তিনটি ডাকাতির ঘটনায় জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন। 

পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের মধ্যে দুজনের বাড়ি মুন্সীগঞ্জে, ফরিদপুরের তিনজন, বরিশালের দুইজন, মানিকগঞ্জের একজন, চাঁদপুরের একজন, পিরোজপুরের একজন ও কিশোরগঞ্জের একজন। 

তিনি আরও জানান, তাদেরকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও পাঁচ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুয়াকাটায় ধরা পড়লো ১১ ফুটের সেইল ফিস

উল্লেখ্য, চলতি মাসের ৮, ৯ ও ১২ তারিখে তিনটি ডাকাতির ঘটনা ঘটার সপ্তাহ পরে এ ডাকাত সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। সদর উপজেলার রামপাল ও চর কেওয়ারে পুলিশের পোশাক পরে ডাকাতি করা হয়েছিলো।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর