খাগড়াছড়ি কারাগারে এসএসসি দিলেন তিন আসামি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৫ পিএম

পার্বত্য জেলা খাগড়াছড়িতে কারাগারে বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিয়েছেন তিন শিক্ষার্থী। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে শুরু হওয়া পরীক্ষায় কারাগারের অফিস কক্ষে বসেই অংশ নেন এই তিন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ। 

পরীক্ষায় অংশ নেয়া খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকার সোহাগ আলম নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। তিনি খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। তিনি একমাস ধরে কারাগারে বন্দি রয়েছেন।

অপর দুইজন আরিফুল ইসলাম ও নিপুণ ত্রিপুরা হত্যা মামলার আসামি। এদের মধ্যে আরিফুল পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে যান তিনি। 

নিপুণ ত্রিপুরা মাটিরাঙ্গা মিউনিসিপাল স্কুলের শিক্ষার্থী। গত বছর থেকে জেলে আছেন তিনি।

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তারা যাতে নির্ধারিত সময় ও সঠিকভাবে নিয়ম মেনে পরীক্ষায় অংশ নিতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে ।

আরও পড়ুন: কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিলো মাদক মামলার আসামি

খাগড়াছড়ি  জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ জানান, তিন শিক্ষার্থী কারাগারের অফিসকক্ষে বসে পরীক্ষা দিয়েছেন। তারা তিন শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা অংশগ্রহণ করেছেন। 

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা শুরু করেছেন।  তাদের কোনো অসুবিধা হয়নি। আগামী পরীক্ষাগুলোও যেন তারা ঠিকমতো দিতে পারেন সে জন্য জেলা কারাগার থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

একাত্তর/এসজে

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর