বাংলা প্রথম পত্র পরীক্ষায় দেয়া হলো দ্বিতীয় পত্রের প্রশ্ন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪০ পিএম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনে নড়াইলে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নপত্র সরবরাহ করার ঘটনা ঘটেছে। পরে বিষয়টি নজরে আসলে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্নপত্র দেয়া বন্ধ করে দেন। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নড়াইলের কালিয়া প্যারীশংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এর মধ্যে কালিয়া প্যারীশংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১০০ পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের প্রশ্ন সরবরাহ করার পর বিষয়টি পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকদের নজরে আসে। 

এছাড়া বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১৫টি প্রশ্ন সরবরাহের পর বিষয়টি নজরে আসলে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্ন দেয়া বন্ধ করে দেন। 

এদিকে, লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রশ্ন সরবরাহের আগেই বিষয়টি নজরে আসে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ ব্যাপারে বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু হিরা জানান, ১৫টি প্রশ্ন সরবরাহের পর বিষয়টি নজরে আসলে কেন্দ্র সংশ্লিষ্টরা প্রশ্ন দেয়া বন্ধ করে দেন। পরে তা ফেরত নেয়া হয়।

দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব সুভাষ চন্দ্র কুণ্ডু বলেন, আমাদের এখানে সরবরাহকৃত একটি প্যাকেটে প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন ছিল। এ প্যাকেটে ১০০ প্রশ্ন ছিল। পরীক্ষার্থীদের হাতে দেয়ার আগেই বিষয়টি আমাদের নজরে আসে। 

আরও পড়ুন: অসদুপায় অবলম্বনের অভিযোগে গলাচিপায় ১০ পরীক্ষার্থী বহিষ্কার

কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন, বিজি প্রেস থেকে প্রশ্নের প্যাকেটে প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয় পত্র উল্লেখ করায় এ সমস্যা হয়েছে।

এ ব্যাপারে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, কালিয়ায় সরবরাহকৃত প্যাকেটের উপরে বাংলা প্রথম পত্র লেখা থাকলেও ভেতরে দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্ন পাওয়া গেছে। কক্ষ পরিদর্শকেরা এ প্রশ্ন বিতরণ করলেও তাৎক্ষণিক সবার কাছ থেকে তা ফেরত নিয়ে নেয়া হয়েছে।

একাত্তর/এসজে

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হওয়ায় সোমবার (২০ এপ্রিল) সকা‌লে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ ও প্রতিবাদ ক‌রে‌ছেন তারা।
অদম্য শিক্ষার্থী সামিয়া আক্তার ২০২৪ সালের এসএসসিতে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সামিয়ার এই সফলতা সবাইকে চমক লাগিয়েছে দিয়েছে। সামিয়ার জিপিএ-৫ পাওয়াতে খুশি স্কুলের শিক্ষকরা।
ব্রাহ্মণবাড়িয়ায় চলতি বছরে এসএসসি পরীক্ষায় বসেছিলেন মা নুরুন্নাহর বেগম ও মেয়ে নাসরিন। ফল প্রকাশের পর দেখা গেছে, মা পেয়েছেন জিপিএ ৪.৫৪ এবং মেয়ে ২.৬৭। এমন ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে।...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর