মাছের ঘেরে জালে জড়ানো শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০২:২৫ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাছের ঘের থেকে জালে জড়ানো এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত শিশু নয়া মিয়া (৯) মিঠাগঞ্জ ইউনিয়নের লিটন খানের ছেলে। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল শিশুটি।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, গতকাল রাতের কোন একসময় মাছের ঘেরের পানি নিষ্কাশনের চোঙ্গার মুখে পড়ে জালে আটকে যায় শিশুটি। সকালে তার জালে আটকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

আরও পড়ুন: শেরপুরে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল সম্পন্ন করে মরদেহটি উদ্ধার করেছে। দীর্ঘসময় জালে আটকা থাকায় শিশুটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর