চাঁদপুরে বিষধর সাপ রাসেল ভাইপারের আতংক

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:২১ পিএম

বিষধর সাপ রাসেল ভাইপারের ছোবলের আতংকে চাঁদপুরের কয়েকটি এলাকার মানুষের ঘুম নেই।

চাঁদপুর শহরের পৌরসভার ৯নং ওয়ার্ডের মেঘনা নদী সংলগ্ন বেপারী বাড়ীর পাশে গত কয়েকদিন ধরে একটি স্থানে বিষধর একটি রাসেল ভাইপার সাপ জংলার মধ্যে ঝুলে আছে। এ রাসেল ভাইপার সাপের ছোবল আতঙ্ক বিরাজ করছে চাঁদপুর পৌর এলাকার ৭,৮ ও ৯নং ওয়ার্ডের এলাকাবাসীর মাঝে।

চাঁদপুর শহরের ৯ নাম্বার ওয়ার্ডে এ সাপ দেখা গেলেও ধারনা করা হচ্ছে বিগত দিনের ন্যায় শহরের অনেকস্থানে এ বিষধর রাসেল ভাইপার বন্যার পানির সাথে ভেসে এসেছে এবং চাঁদপুরে অবস্থান করছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল বেপারি বাড়ীতে গিয়ে এ বিষধর রাসেল ভাইপার সাপটিকে একটি জায়গায় নড়চড়া করতে দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যমকর্মী মোবারক হোসেন জানান, মেঘনা নদীর তীরের পশেবেপারী বাড়ীতে সবজি গাছে ঝুলে আছে বিষধর রাসেল ভাইপার। আর তার কয়েক গজ দূরেই ছোট ছোট বাচ্চা মুরগীর একটি খামার রয়েছে। এলাকাবাসী ধারণা করছে মুরগীর খামারের মুরগী খাওয়ার জন্য এ রাসেল ভাইপার অবস্থান করছে। এদিকে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজমান যে সাপটি কাউকে ছোবল দেয় কিনা এবং কোন ধরনের ক্ষতি করে কিনা ।

এ ব্যাপারে চাঁদপুর জেলা বন কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, বিষয়টি জানতে পেরে এলাকাবাসীর অনুরোধে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পরিদর্শন করে অবগত হয়ে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

বিষধর এ সাপটি অনাহারে থেকে খাদ্য আহার করার জন্য চর থেকে উঠে এসে বাড়ীটিতে প্রবেশ করে। এখন মুরগী খাওয়ার অপেক্ষায় অবস্থান নিয়েছে বলা যায়। রাসেল ভাইপার মানুষ দেখলে হঠাৎ মূখ থেকে মানুষকে লক্ষ করে বিষ ছুঁড়ে মারার অভ্যাস রয়েছে। তিনি লোকজনকে সাপটি দেখার জন্য ভীড় না করার জন্য সতর্ক করেন। এ বিষধর সাপটিকে ধরার জন্য এক্সপার্টদের সাথে আলোচনা করেছি, তারা চট্রগ্রাম থেকে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবো।


একাত্তর/এআর

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
চাঁদপুর জেলা শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর