কক্সবাজার ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পিএম

কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে রোহিঙ্গাদের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ক্যাম্পে ফাঁকা গুলিও বর্ষণ করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে জেলার উখিয়া উপজেলায় ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতার নাম জাফর আলম। তিনি ওই ক্যাম্পের সাবেক মাঝি।

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে ১৮ নম্বর ক্যাম্পে ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। পরে দুর্বৃত্তরা ক্যাম্পের সাবেক মাঝি জাফরকে কুপিয়ে গুরুতর আহত করে। উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতাল ও পরে চট্টগ্রাম নেয়ার পথে তিনি মারা যান। 

আরও পড়ুন: হানিমুনে এসে স্বামীকে পিটিয়ে অন্যের সঙ্গে পালালেন নববধূ

তিনি বলেন, নিহতের বিস্তারিত পরিচয় এবং কে বা কারা হত্যা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। 


একাত্তর/এসি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর