নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্র ও ককটেলসহ ৯ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১:০০ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দল দুর্ধর্ষ কাশেম বাহিনীর ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার সরাবদী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১’র সদর দপ্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।

সংবাদ সম্মেলনে মেজর সানরিয়া জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে ১০-১২ সদস্যের একদল সশস্ত্র ডাকাত হাইজাদী ইউনিয়নের সরাবদী ও উদয়দী গ্রামের আটটি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র‌্যাব। 

র‍্যাব-১১ উপ-অধিনায়ক জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এই দুর্ধর্ষ ডাকাত দলের ৯ সদস্যকে ডাকাতির স্বর্ণালংকারসহ বেশকিছু নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয় সাতটি ককটেল, পাঁচটি টেঁটা ও তিনটি ছোরাসহ বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র।

আরও পড়ুন: নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক

এই র‍্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও মাদকের অভিযোগে একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের সর্দার কাশেমের বিরুদ্ধেই ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা রয়েছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর