আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১১:২৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাকান্দাইল এলাকায় রাকিব হাসান (২২) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

এর জেরে অভিযুক্ত হত্যাকারীসহ তার আত্মীয়স্বজনের ৫টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দেয় নিহত রাকিবের লোকজন। এমনকি এসময় তারা সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঢুকতে দেয়নি।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় চলে এই তাণ্ডব।

স্থানীয়রা জানায়, গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানকার সন্ত্রাসী দেলোয়ার ও তার গ্রুপের সাথে প্রতিপক্ষ কাউসার গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। বর্তমানে ডাকাতি মামলায় কাউসার জেলে রয়েছে। এ অবস্থায় বুধবার রাত পৌনে ৯টার দিকে কাউসারের বাড়ির সামনে পাকা রাস্তায় তার ছোট ভাই রাকিবকে একা পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দেলোয়ার ও তার লোকজন।

মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাকিব। এ ঘটনার পর রাকিবের লোকজন গোলাকান্দাইল পূর্বপাড়া ডুকার দুটি প্রবেশ পথ বন্ধ করে দিয়ে দেলোয়ার ও তার আত্মীয়স্বজনের ৫টি বাড়িঘর ও দোকান আগুন ধরিয়ে দেয়।

এসময় দেলোয়ারের ৪ তলা বাড়ির ছাদে আটকা পড়ে ভাড়াটিয়া নারী শিশুসহ অন্তত ১০ থেকে ১২ জন।

পুলিশ উদ্ধারে এগিয়ে গেলে নাশকতাকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

এদিকে আগুনের খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এর জেরে নিহতের পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়ি-ঘর ও দোকানপাটের আগুন জ্বালিয়ে দেয়। ফায়ারসার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: সাফজয়ী কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে ডলার চুরি

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর