রূপগঞ্জে হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে স্বজনদের মহাসড়ক অবরোধ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাকিব হাসান হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার স্বজন ও স্থানীয়রা। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে তারা প্রায় আধঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন।  

এসময় বিক্ষোভকারীরা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।

এর আগে, বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে রাকিব হাসানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের দেলোয়ারসহ তার গ্রুপের সদস্যরা। 

বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ ময়নাতদন্ত শেষে এলাকায় নিয়ে এলে মরদেহ নিয়ে বিক্ষোভে নামেন স্বজন ও স্থানীয়রা। বিক্ষোভকারীরা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসি দাবি করে বিভিন্ন শ্লোগান দেন।

আরও পড়ুন: নাঙ্গলকোটে নকলের দায়ে তিন পরীক্ষার্থী বহিষ্কার

এদিকে, রাকিব হাসান হত্যার ঘটনায় নিহতের বড় বোন আঁখি আক্তার বাদি হয়ে দেলোয়ার হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা জানান, চাঁদা না পেয়ে তার ভাই রাকিবকে হত্যা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করেন নিহতের বোন।


একাত্তর/জো 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর