নওগাঁয় ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া তিনজন আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০২:১৭ পিএম

অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন যুবককে নওগাঁর পত্নীতলায় আটক করেছে র‌্যাব।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করেন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এই তথ্য জানায়। 

আটককৃতরা হলেন, উপজেলার বাবনাবাজ গ্রামের আতা রাব্বী (২৩), গসাইপুর গ্রামের রাসেল হোসেন (২১) ও পাবনা জেলার আমিনপুর থানার খানপুর গ্রামের মিঠুন কর্মকার (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করা হয়।

আটকের সময় অভিযুক্তদের কাছ থেকে ১৪টি স্মার্টফোন, ৫টি সিম, ২টি ল্যাপটপ, ৫টি মাউস, ৫টি কী-বোর্ড, ১৫টি ক্যাবল, ১টি ব্যাংক চেক, ১টি স্টাম্প, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা ডিজিটাল মাধ্যমে টিন্ডারসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিলেন। তারা অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাতেন। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারের সঙ্গে অবৈধভাবে ডলার কেনা-বেচার মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে ১ কোটি ৭৭ লাখ টাকার মসজিদ-মন্দির-বিহার উদ্বোধন

জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে পত্নীতলা থানায় ‘ডিজিটাল নিরাপত্তা’ আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, পত্নীতলা উপজেলার পাশের উপজেলা ধামইরহাটের আমাইতারা বাজার এলাকায় চলতি মাসের শুরুতে অনলাইন অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনে মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চারজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা।


একাত্তর/আরএ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর