রাঙ্গামাটিতে ১ কোটি ৭৭ লাখ টাকার মসজিদ-মন্দির-বিহার উদ্বোধন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৫ পিএম

পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) শুক্রবার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে ১ কোটি ৭৭ লাখ টাকার মসজিদ, মন্দির ও বিহারসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেছেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্পগুলো বাস্তবায়ন করে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) উদ্বোধনের সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো নুরুল আলম চৌধুরীসহ (অতিরিক্ত সচিব) অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধান ক্ষুদ্র ক্ষুদ্র জাতি গোষ্ঠীর উন্নয়নে কাজ করে গেছেন বলেই আজ জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্ব সেরা ২য় প্রধানমন্ত্রী ঘোষিত হয়েছেন। এটি আমাদের জন্য বড় প্রাপ্তি।

উদ্বোধনকৃত প্রকল্পগুলো মধ্যে কাপ্তাই উপজেলাধীন রায় সাহেবের বৌদ্ধ বিহার নির্মাণ খরচ ৯০ লাখ টাকা। শ্রীশ্রী ত্রিপুরা সুন্দরী কালী বাড়ির গীতা শিক্ষা ভবন নির্মাণে খরচ হয়েছে ৩৫ লাখ টাকা।

আরও পড়ুন: উত্ত্যক্তের প্রতিবাদ করায় গৃহবধূকে হত্যার অভিযোগ

এছাড়া নারানগিরিমুখ মসজিদুল আকসা ভবন নির্মাণ করা হয়েছে ৩২ লাখ টাকায়। ড্রাগন স্পোর্টিং ক্লাব নির্মাণ ব্যয় ২০ লাখ টাকা।


একাত্তর/আরএ

রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর