ছদ্মবেশে অভিযান চালিয়ে ২৫ লিটার মদসহ দুইজন আটক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪০ পিএম

চকরিয়ায় লুঙ্গী পরে ছদ্মবেশে অভিযান চালিয়ে ২৫ লিটার মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে পৌরসভার বড়ুয়াপাড়ায় টানা চার ঘণ্টার সাঁড়াশি অভিযান চালিয়ে এই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

জানা গেছে, আটককৃত পম্পি বড়ুয়া ও আকাশ বড়ুয়া ওই এলাকার বাসিন্দা। তার দীর্ঘদিন থেকে এলাকায় মদের কারবার চালিয়ে আসছিল বলে পুলিশের অভিযোগ।

চকরিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম জানান, পুলিশের কাছে তথ্য ছিল বড়ুয়াপাড়ায় প্রায় প্রকাশ্যে মদ বিক্রি করছিল আটককৃতরা। তখন পুলিশ লুঙ্গি পড়ে ছদ্মবেশে ঘটনাস্থলে অভিযানে নামে। 

আরও পড়ুন: কলাপাড়ায় ৩৯০০ লিটার চোরাই ডিজেলসহ তিনজন আটক

সহকারী পুলিশ সুপার আরও জানান, পরে পম্পি ও আকাশ বড়ুয়ার কাছ থাকা ২৫ লিটার মদ ও মদ তৈরির সরঞ্জামসহ তাদের দুইজনকে আটক করতে সক্ষম হয় চকরিয়া থানা পুলিশ।


একাত্তর/জো

কক্সবাজারে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি বাসের চালক ও আট মাস বয়সী এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ দুই বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এতে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর গ্রামে ডিজিএফআই পরিচয় দিয়ে স্থানীয় সৌদি প্রবাসী শহিদুল ইসলাম মালুর ছেলে রিফাত মিয়াকে (১৯) অপহরণের পর দ্রুত সময়ের মধ্যে যৌথবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর