চলন্ত বাসে ঢুকে গেলো বিদ্যুতের খুঁটি, নিহত এক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:০৫ পিএম

ফরিদপুরে রাস্তার পাশে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটি গাড়িতে তোলার সময় একটি খুঁটি চলন্ত যাত্রীবাহী বাসে ঢুকে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের অন্তত ১৬ জন যাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, কয়েকজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নজরুল। তিনি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে। তবে আহতদের নাম, পরিচয় জানা যায়নি।

image


স্থানীয়রা জানান, জেলা সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের বৈদ্যুতিক খুঁটি একটি গাড়িতে ওঠানো হচ্ছিলো। এ সময় তালুকদার পরিবহনের একটি বাস ওই এলাকা অতিক্রম করার সময় একটি খুঁটি বাসের ভেতরে ঢুকে যায়।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা, প্রাইভেট শিক্ষক রিমান্ডে

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংকর কুমার বিশ্বাস বলেন, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। 


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর