স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কনস্টেবলকে কুপিয়ে আহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৩ এএম

ভোলায় স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে বখাটেদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত পুলিশ কনস্টেবল মো. এনামুল ব্যাপারী ভোলা পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া এলাকায়। আহত এনামুল ব্যাপারীকে ভোলা সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা প্রদান করে বেডে ভর্তি করা হয়েছে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার জানান, কনস্টেবল মো. এনামুল ব্যাপারী পুলিশ লাইনে ডিউটি শেষে সন্ধ্যার দিকে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। ভোলার শহরের নতুন বাজার এলাকায় আসলে একদল বখাটে যুবকরা তার স্ত্রীকে ইভটিজিং করে। 

আরও পড়ুন: ভেজাল কীটনাশক বিক্রির অভি‌যো‌গে লাখ টাকা জরিমানা

এতে এনামুল প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে দলবদ্ধ হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত এক বখাটেকে আটক করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত বাকীদের আটকের চেষ্টা চলছে।

একাত্তর/এসজে
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর