লালপুরে ছুরিকাঘাতে দোকানিসহ চারজন আহত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৩ পিএম

নাটোরের লালপুরে ছুরিকাঘাতে এক মুদি-দোকানিসহ চার তরুণ আহত হয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীপুর বাজারে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আহত তরুণরা মাসুদ রানা (৩০), তুষার (৩২), বিজয় (২২) ও হাসেম (৩৫) ওই এলাকার স্থানীয়। 

আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তুষারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মাসুদের দোকানের আশেপাশে ওই এলাকার নিলাম ও আকাশ নামের পিতাপুত্রকে ঘোরাঘুরি করতে দেখে তাদের চোর সন্দেহ করে দোকানী মাসুদ। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই পিতাপুত্র মাসুদসহ চারজনকে ছুরিকাঘাত করে জখম করে। পরে তাদের উদ্ধার করে   হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

আরও পড়ুন: বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের ছুরিকাঘাতে শাহজাহান মিয়া (৫০) নামে এক গৃহকর্তা নিহতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । 
দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর